ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে আসা নারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট থেকে নামার পর তামান্না মাইমুনা (২১) নামে এক নারী যাত্রীর কাছ থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গোয়েন্দা সংস্থার কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে নজরদারি বাড়ানো হয়েছিল। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইটে (বিজি-২৪৮) চট্টগ্রাম থেকে ঢাকায় আসা তামান্না মাইমুনাকে শনাক্ত করা হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক তামান্নার কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে। তাকে আটক করে স্বর্ণগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে আসা নারী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ আটক

আপডেট সময় : ০৩:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬