বগুড়ার শেরপুরে চোর সন্দেহে পিটুনিতে রাফি মণ্ডল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩৪) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে স্থানীয় থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, নিহত রাফি এবং আহত জাহাঙ্গীর বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা। তারা চণ্ডেশ্বর গ্রামের একটি সেচপাম্পের বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসেছিলেন।
চুরি ঠেকাতে সেচপাম্পের ট্রান্সফরমারের সাথে একটি বিশেষ সতর্কবার্তা ডিভাইস লাগানো ছিল। রাতে ওই দু’জন চুরি করতে এলে ডিভাইসটি সক্রিয় হয়ে তাদের দুজনের মোবাইল ফোনেই সতর্কবার্তা পাঠায়। এরপর তারা চোর চোর বলে চিৎকার শুরু করলে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের লাঠিসোঁটা দিয়ে মারধর করলে দুজনেই গুরুতর আহত হন।
পরে গ্রামবাসী আহত দুজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফি মারা যান। আহত জাহাঙ্গীর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আহত জাহাঙ্গীর সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 























