রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে কোরবানির ঈদের পর কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটি মানবিক বিবেচনায় ঈদ পর্যন্ত সময় দিলেও এরপর নির্ধারিত স্থানে সরে না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
মঙ্গলবার (২০ মে) ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের পর রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকার বসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। ঈদের পর ডিএনসিসি নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি রাস্তা বা ফুটপাতে অবস্থান করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংস্থাটি।
ডিএনসিসির এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করেছেন, যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ নগরী গড়তে ফুটপাত দখলমুক্ত করা জরুরি, কিন্তু কার্যকর উদ্যোগের অভাবে পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায়। নগরবাসীর প্রত্যাশা, হকারদের পুনর্বাসনে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হোক, তবে তা যেন কোনোভাবেই সড়ক বা ফুটপাত দখল করে না হয়।
রিপোর্টারের নাম 























