ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় জানা গেছে, যিনি মোটরসাইকেলটির চালক ছিলেন। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন জন খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় অন্য দুজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদও বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মোটরসাইকেলে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬