ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি: ‘অপমৃত্যু ঘটানো হয়েছে’ বললেন জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটানো হয়েছে। বুধবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, যা একটি স্পষ্ট বার্তা দেয়। অথচ বর্তমান সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ও শক্তিশালী করার অঙ্গীকার করেছিল।

তিনি আরও বলেন, “বিধিবাম এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ বিলুপ্ত করে একটি প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তের ফলে সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি: ‘অপমৃত্যু ঘটানো হয়েছে’ বললেন জামায়াত আমির

আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬