ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু

ঠাকুরগাঁও পৌরশহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে শহরে যাওয়ার পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান এবং গুরুতর আহত অবস্থায় আশিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর করুণ মৃত্যু

আপডেট সময় : ০১:২০:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬