ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঘূর্ণিঝড় আম্পানের ছয় বছর: উপকূলের ক্ষত এখনো দগদগে

সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবের ছয় বছর পার হলেও সাতক্ষীরা উপকূলের মানুষের জীবনযাত্রা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ২০২০ সালের ২০ মে আঘাত হানা এই ঘূর্ণিঝড় উপকূলীয় জনপদকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। ঝড়ের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধের কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে অনেক এলাকা প্লাবিত ছিল, যা সাধারণ মানুষের জীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, সে সময় ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া ঝড়ে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল। সরকারি হিসাবমতে, এই দুর্যোগে প্রায় ১১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে মৎস্য ঘের, কৃষি জমি এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়। জেলার ৮৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে জোয়ার-ভাটার কবলে পড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছিল। উপকূলের হাজার হাজার মানুষ আজও সেই আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে লড়াই চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

ঘূর্ণিঝড় আম্পানের ছয় বছর: উপকূলের ক্ষত এখনো দগদগে

আপডেট সময় : ১০:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬