রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এখন আর কেবল ট্রাফিক পুলিশের হাতের ইশারায় গাড়ি চলে না। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা জেব্রা ক্রসিং দখলের মতো অপরাধগুলো এখন ধরা পড়ছে অত্যাধুনিক ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরায়। এই ক্যামেরাগুলো ট্রাফিক আইন ভঙ্গের প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখছে, যা চালকদের মধ্যে তৈরি করেছে এক নতুন সতর্কতা ও ভয়ের মিশ্র অনুভূতি।
গুলশান, বনানী, উত্তরা, মহাখালী ও সচিবালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে এই নজরদারি ব্যবস্থা। অনেক চালকই এখন ট্রাফিক লাইট অমান্য করার ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন। কারণ, ক্যামেরা ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। ট্রাফিক বিভাগের মতে, এই প্রযুক্তির ব্যবহারের ফলে সড়কে বিশৃঙ্খলা অনেকাংশেই কমে আসবে এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে।
রিপোর্টারের নাম 























