ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রংপুরে গরুর জন্য আবাসিক হোটেল: ব্যবসায়ীদের স্বস্তি

রংপুরের মডার্ন মোড় এলাকার বারো আউলিয়া এলাকায় গড়ে উঠেছে গরুর জন্য এক ব্যতিক্রমী আবাসিক হোটেল। আশানুর ইসলাম নামে এক উদ্যোক্তার তৈরি এই হোটেলে স্বল্প খরচে গরু রাখার সুব্যবস্থা থাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা পাইকারদের মাঝে।

৫০ শতক জমির ওপর নির্মিত এই টিনের শেডটিতে একসঙ্গে কয়েকশ গরু রাখা যায়। এখানে গরু প্রতি নামমাত্র ভাড়ায় নিরাপদ আশ্রয়ের পাশাপাশি বিদ্যুৎ ও খাবারের সুব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখান থেকে গরু সংগ্রহ করে নিরাপদে গন্তব্যে পাঠাতে পারছেন, যা গরু ব্যবসার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

রংপুরে গরুর জন্য আবাসিক হোটেল: ব্যবসায়ীদের স্বস্তি

আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬