সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং অপসাংবাদিকতার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার আইনানুগ বিচার হওয়া উচিত, তবে সাংবাদিকদের হয়রানি করা সরকারের উদ্দেশ্য নয়।
সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এদিকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সাংবাদিকতার নামে যারা অরাজকতা সৃষ্টি করছেন, তাদের অপরাধ চিহ্নিত করার মতো সুনির্দিষ্ট আইনি কাঠামোর ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানে একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, যা প্রচলিত আইনের আওতায় অপসাংবাদিকতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 























