দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা দীর্ঘ ৩৩ বছর ধরে বঞ্চনার শিকার হয়ে আসছেন। বিভিন্ন সরকারের আমলে নানা প্রতিশ্রুতি পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের এমপিওভুক্তি আজও বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের কাছে আসন্ন ঈদুল আজহার আগেই এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। নির্বাচিত সরকারের কাছে তাদের প্রত্যাশা, বিদ্যমান জটিলতা নিরসন করে ১,৭১৯টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্তর দ্রুত এমপিওভুক্ত করা হবে। শিক্ষকরা মনে করছেন, যথাযথ উদ্যোগ নিলে বর্তমান বাজেটের মধ্যেই এই বঞ্চনার অবসান ঘটানো সম্ভব।
রিপোর্টারের নাম 























