বিশ্বব্যাপী ওজন ও পরিমাপের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বুধবার পালিত হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। আধুনিক শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে সঠিক ও নির্ভুল পরিমাপ যে অপরিহার্য, তা এই দিবসের মূল উপজীব্য।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই দেশে পণ্যের মান নিয়ন্ত্রণ, মেট্রিক পদ্ধতির বাস্তবায়ন এবং ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতের পরিমাপের নির্ভুলতা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে সঠিক পরিমাপের গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























