ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

পশুর হাটে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ডিএমপি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে হাটের সীমানার বাইরে রাস্তায় কোনো ধরনের পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করা হলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় পুলিশ কমিশনার এ নির্দেশনা দেন। তিনি জানান, যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। এছাড়া জাল টাকা শনাক্তকরণের জন্য প্রতিটি হাটে ডিএমপির পক্ষ থেকে বিশেষ মেশিন স্থাপন করা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। সভায় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সেবাদানকারী সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

পশুর হাটে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ডিএমপি

আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬