ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

এনআইডি সেবা ঘিরে অনিয়ম ঠেকাতে নির্বাচন ভবনের আশেপাশে উচ্ছেদ অভিযান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা দেওয়ার নামে নির্বাচন কমিশন (ইসি) ভবনের আশেপাশের এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এসব দোকানে বিভিন্ন ধরনের অনিয়ম ও সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে নির্বাচন ভবনের চারপাশের ফুটপাতে গড়ে ওঠা ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানার সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৬-৭টি দোকান সরিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসির নির্দেশনার আলোকে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতে দোকানগুলো পুনরায় বসার চেষ্টা করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এনআইডি সেবার নামে নির্বাচন ভবনের আশেপাশে কোনো বাণিজ্যিক দোকান যেন না থাকে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

এনআইডি সেবা ঘিরে অনিয়ম ঠেকাতে নির্বাচন ভবনের আশেপাশে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬