ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিএসএফ সদস্যরা বিনা উসকানিতে গুলি ছুড়লে বিজিবি পাল্টা জবাব দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হয় এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি-বিএসএফ গোলাগুলি

আপডেট সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬