আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ও পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তন করে লৌহবর্ণ (আয়রন গ্রে) করা হলেও মাঠপর্যায়ে তা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। বাহিনীর ঐতিহ্য রক্ষা এবং ব্যবহারিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার পুলিশের আগের খাকি পোশাক ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। নতুন পরিকল্পনায় ইউনিটভেদে শার্টের রঙে ভিন্নতা আনার চিন্তা করা হচ্ছে।
এদিকে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রক্রিয়াও আলোচনায় রয়েছে। সংস্থাটির নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা এসআইএফ রাখার বিষয়ে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পোশাক বা নাম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব ও কার্যকারিতা কতটা বাড়বে, তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রিপোর্টারের নাম 























