ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নওগাঁয় চালককে মারধরের জেরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নওগাঁয় এক বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, ঢাকা থেকে আসা একতা পরিবহনের এক চালক বাস ঘোরানোর সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করেন। পরে তারা কাউন্টারে গিয়েও ভাঙচুরের চেষ্টা চালায়। এর বিচার দাবি করে শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

নওগাঁয় চালককে মারধরের জেরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

আপডেট সময় : ০৪:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬