ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বগুড়া সিটির প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের পর মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সম্প্রতি সিটি করপোরেশনে উন্নীত করা হয়। নতুন এই সিটি করপোরেশন বগুড়া পৌরসভা এবং সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন অংশ নিয়ে মোট ২১টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক জানান, সবার সহযোগিতায় বগুড়াকে একটি আধুনিক ও পরিকল্পিত সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

বগুড়া সিটির প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম আর ইসলাম স্বাধীন

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬