ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবার মান ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিসের উন্নয়ন ও আধুনিকায়নে কাজ চলছে।
রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এবং পদক বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ ঘাটতি মেটাতে আরও ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে গতি আনতে ১০০টি আধুনিক অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও অব্যাহত আছে।
তিনি আরও জানান, ডুবুরি দলের সক্ষমতা বাড়াতে নতুন পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতে অনলাইনে ই-ফায়ার লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসের জনবল বাড়ানোর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
রিপোর্টারের নাম 























