ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারীসহ আরও তিন জন। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর রোডের কুমোরপাড়া ও ঠাকুরের দিঘীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক ফরিদ মিয়া (৫০) ও যাত্রী রুস্তম আলী (৩০)। ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের পাতা মিয়ার ছেলে ও রুস্তম আলী সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগি পরিবহনে নিয়োজিত একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। এ সময় ৫-৬ যাত্রী নিয়ে গাইবান্ধাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুমোরপাড়া-ঠাকুরের দিঘী এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই চালকসহ দুই জন নিহত হন। এ সময় নারীসহ আরও তিন জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভের পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬