ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্বকাপের স্কোয়াডে নেইমার, ব্রাজিলের ম্যাচসূচি প্রকাশ

প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। সোমবার ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড, যিনি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও বটে।

কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে বড় চমক। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন।

রিও ডি জেনেইরোতে একটি জমকালো অনুষ্ঠানে দল ঘোষণা করেন আনচেলত্তি। সেখানে নেইমারের নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচেই তিনি হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হন।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল ‘সি’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ দলগুলো হলো হাইতি, মরক্কো এবং স্কটল্যান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

বিশ্বকাপের স্কোয়াডে নেইমার, ব্রাজিলের ম্যাচসূচি প্রকাশ

আপডেট সময় : ১২:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬