ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে অবৈধ দখল উচ্ছেদে বুলডোজার অভিযান জোরদার

পশ্চিমবঙ্গে ক্ষমতা গ্রহণের পর পরই বিজেপি সরকার অবৈধ দখল উচ্ছেদের লক্ষ্যে অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে বুলডোজার নামানো হয়েছে। যদিও এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, তবে বিজেপি সরকার এতে পিছু হটতে নারাজ। তারা পুরো রাজ্যজুড়ে উচ্ছেদ অভিযানে বুলডোজার চালানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যজুড়ে রাস্তায় বুলডোজার নামানো হয়েছে, যা কলকাতা ও এর আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। গত শনিবার গভীর রাতে হাওড়া ও শিয়ালদহ রেলস্টেশন এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়, যা রবিবার ভোরে শেষ হয়।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলিপ ঘোষ বলেছেন, অবৈধ নির্মাণ ও দখলদারির বিরুদ্ধে আরও বিস্তৃত দমন অভিযানের কেবল শুরু। তিনি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বুলডোজার চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আইন মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন সরকার প্রথম দিন থেকেই এই প্রক্রিয়া শুরু করেছে। সরকারি জমিতে কোনও ধরনের দখলদারি আমরা সহ্য করবো না।”

কলকাতায় দখলদারি একটি দীর্ঘদিনের রাজনৈতিক এবং নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। পাশাপাশি, অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ ও দোকান সম্প্রসারণ নাগরিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকারের অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনামলে অবৈধ কর্মকাণ্ডে সহায়তা ও প্রশ্রয় দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি দখলবাজি দেখা যাচ্ছে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের আশেপাশে, যা ভারতের অন্যতম ব্যস্ততম দুটি পরিবহন কেন্দ্র। এই দুই স্টেশনের আশেপাশের এলাকায় রাস্তা দখল করে বিভিন্ন ভাসমান দোকান বসানো হয়েছে, যা বহু বছর ধরে পরিচালিত হচ্ছে। এই অবৈধ দখলদারি পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং যানজটপূর্ণ রাস্তাকে আরও সমস্যাগ্রস্ত করছে। একই ধরনের চিত্র দেখা যায়, কলকাতার পার্ক সার্কাস, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, বড স্ট্রিট এলাকাতেও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

পশ্চিমবঙ্গে অবৈধ দখল উচ্ছেদে বুলডোজার অভিযান জোরদার

আপডেট সময় : ১২:৫৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬