ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের নিয়মিত সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সম্প্রতি ওয়াশিংটন ডিসি সফরকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং আটলান্টিক কাউন্সিলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের (এসসিএ) সহকারী সচিব এস পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান ঊর্ধ্বমুখী গতিতে সন্তোষ প্রকাশ করেন।

উভয় পক্ষ বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং মানুষে মানুষে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়। ক্রমবর্ধমান সম্পর্কের এই গতি বজায় রাখতে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, প্রতিমন্ত্রী জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর (পিআরএম) সহকারী সচিব অ্যান্ড্রু ভেপ্রেকের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি শামা ওবায়েদ ইসলাম ওয়াশিংটন ডিসিতে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রেসিডেন্ট ড. ড্যানিয়েল টুইনিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে আইআরআই’র দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রণয়নে তাদের নির্বাচন পর্যবেক্ষক দলের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের আলোচনা

আপডেট সময় : ১২:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬