দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকলেও সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজখবর নিতে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে যান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিয়া গোলাম পরওয়ার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। তিনি অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি) উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























