ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফরিদপুরে খাল খননের নামে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি একটি প্রকল্পের আওতায় খাল পুনঃখননের সুযোগ নিয়ে বন বিভাগের প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে প্রায় ১৫ বছর বয়সী মূল্যবান মেহগনি ও শিশু গাছগুলো সাবাড় করা হয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো এই গাছগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।

বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেশ কিছু গাছের গুঁড়ি জব্দ করেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা অবৈধভাবে গাছ কাটার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

ফরিদপুরে খাল খননের নামে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬