ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কোরবানির পশু উৎপাদনে শীর্ষে রাজশাহী বিভাগ, একক জেলা হিসেবে এগিয়ে নওগাঁ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদিপশু উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে রাজশাহী বিভাগ। প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, এই বিভাগের আট জেলায় প্রায় ৪৩ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ১৯ লাখ পশু দেশের অন্যান্য প্রান্তে পাঠানো সম্ভব হবে। একক জেলা হিসেবে নওগাঁ জেলা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পশু উৎপাদন করে শীর্ষস্থান দখল করেছে।

রাজশাহী ছাড়াও রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে চাহিদার তুলনায় পশুর উদ্বৃত্ত রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে পশুর কিছুটা ঘাটতি থাকায় তা অন্য বিভাগ থেকে পূরণ করা হবে। খামারিরা জানিয়েছেন, পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও উৎপাদন খরচ অনুযায়ী নায্য দাম পাওয়া নিয়ে তারা কিছুটা শঙ্কিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

কোরবানির পশু উৎপাদনে শীর্ষে রাজশাহী বিভাগ, একক জেলা হিসেবে এগিয়ে নওগাঁ

আপডেট সময় : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬