ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পদ্মার চরে ডাকাতদলের তাণ্ডব: গুলিবিদ্ধ ২, একজনকে তুলে নেওয়ার অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ডাকাতদলের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ সময় স্বপন বেপারী নামের একজনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতরা। সোমবার গভীর রাতে পদ্মা নদীর কালিদাসখালি চরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে জিয়াউল হক নামের এক মৎস্যজীবীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তবে ঘটনার পর থেকে স্বপন বেপারীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নিখোঁজ স্বপনের পরিবারের দাবি, রাতে নৌকাযোগে আসা একদল ডাকাত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে তাকে ট্রলারে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চরাঞ্চলের বালুঘাট দখল বা পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বাঘা থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

পদ্মার চরে ডাকাতদলের তাণ্ডব: গুলিবিদ্ধ ২, একজনকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১০:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬