ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সাতক্ষীরায় নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুন নাহার (৪৯) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার জেলার সাবেক এক ক্রিকেটারের স্ত্রী এবং স্থানীয় সচেতন মহলে পরিচিত মুখ ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ও ক্রীড়াঙ্গনসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি শুরু হলে কামরুন নাহার বাড়ির পাশের নিজস্ব আম বাগানে গিয়েছিলেন। ঝড়ের তীব্রতা কিছুটা কমলে বাগানের এক কর্মচারী তাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। মঙ্গলবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সাতক্ষীরায় নারী আইনজীবীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬