বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৫৩ কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করেছে সরকার। এই তালিকায় সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে বদলি, সংযুক্ত এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩৬ জনই অধ্যাপক পর্যায়ের। শিক্ষা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
রিপোর্টারের নাম 























