ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সরকারি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে না।

শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল সরকারি অনুদানপ্রাপ্ত এবং শিক্ষাবোর্ডের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ পাবে। এটি তাদের অধিকার এবং এর ব্যত্যয় ঘটলে তা বিধি ভঙ্গের শামিল হবে। সম্প্রতি কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায়ের অভিযোগ ওঠার পর এই কঠোর নির্দেশনা জারি করা হলো।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা তার প্রধান এই নির্দেশনা অমান্য করেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে এবং বৃত্তির যথাযথ সুবিধা পৌঁছে দিতে এই আদেশ অবিলম্বে কার্যকরের জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট সময় : ০২:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬