রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, পাহাড়ের মানুষ যেন কখনো নিজেদের বিচ্ছিন্ন বা ক্ষুদ্র মনে না করে, সে ধরনের একটি সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। একটি মানবিক রাষ্ট্র গঠনে কোনো জনগোষ্ঠীকে অবহেলা করার সুযোগ নেই।
রাজধানীতে আয়োজিত এক কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনসংগ্রাম, ভূমি সংকট ও বঞ্চনার চিত্র নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাহিত্যের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনের বিপন্নতা ও বেদনা রাষ্ট্র ও সমাজের সামনে তুলে ধরা সম্ভব।
অনুষ্ঠানে বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরির ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 























