বাংলাদেশের পুলিশ বাহিনীকে আধুনিকায়ন এবং অপরাধ মোকাবিলায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও উন্নত প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লো’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই পারস্পরিক সহযোগিতার বিষয়টি উঠে আসে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাইবার অপরাধ দমন এবং আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ রুখতে দুই দেশের মধ্যে রিয়েল-টাইম তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিঙ্গাপুরের হাইকমিশনার বাংলাদেশের পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া সাইবার অপরাধ ও অনলাইন জালিয়াতি প্রতিরোধে নিয়মিত কারিগরি অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের আগ্রহের কথাও জানানো হয়।
রিপোর্টারের নাম 























