ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশের বিমানবন্দর উন্নয়নে সিঙ্গাপুরের আগ্রহ

বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। সোমবার (১৮ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডিরিক লো ইউ–ৎসের সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে অ্যাডভান্স প্যাসেঞ্জারস ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) এবং অ্যারোনোটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজের আগ্রহের কথা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

বাংলাদেশের বিমানবন্দর উন্নয়নে সিঙ্গাপুরের আগ্রহ

আপডেট সময় : ০৯:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬