ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন একটানা ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদের দিনসহ এর আগের ৭ দিন এবং পরের ৫ দিন, অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকে। তবে ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় তরুণীকে সাইবার হয়রানি: সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, কারাগারে

ঈদুল আজহা উপলক্ষে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬