ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে সভা-সমাবেশ নিষিদ্ধের গণবিজ্ঞপ্তি জারি করে প্রত্যাহার করলো পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে জারি করা গণবিজ্ঞপ্তি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সকালে এই নিষেধাজ্ঞা জারি করা হলেও সন্ধ্যায় তা জনস্বার্থে প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা যায়, ‘জুলাই গ্রাফিতি’ মুছে ফেলাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাদের মধ্যে রবিবার রাতভর উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের জেরে সিএমপি সকালে নগরের জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক ও এর আশপাশে সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল।

নিষেধাজ্ঞা চলাকালীন সোমবার দুপুরে টাইগারপাস এলাকায় একদল শিক্ষার্থী জুলাই গ্রাফিতি আঁকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এনসিপি অভিযোগ করে যে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্দেশে টাইগারপাস এলাকার চারটি পিলারের জুলাই গ্রাফিতি সাদা ও হলুদ রং দিয়ে মুছে ফেলা হয়েছে। তারা সিটি মেয়রকে দায়ী করে বিভিন্ন স্লোগান দেয়। পরে ছাত্রদলসহ বিএনপির স্থানীয় নেতারা এসে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন এবং পাল্টাপাল্টি স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচারে মন্থর গতি: বিচারপ্রার্থী ও শহীদ পরিবারে বাড়ছে উদ্বেগ

চট্টগ্রামে সভা-সমাবেশ নিষিদ্ধের গণবিজ্ঞপ্তি জারি করে প্রত্যাহার করলো পুলিশ

আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬