নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ কাওসার (৩০) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শংকর (২৫) ও আমির (২৫) নামে আরও দুজন মারা গেছেন। বর্তমানে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছয়জন বাড়ি ফিরলেও বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
রিপোর্টারের নাম 






















