ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করতে সংসদীয় জোট গঠনের উদ্যোগ

জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে এবং তাদের কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরতে একটি সংসদীয় ককাস (পার্লামেন্টারি ককাস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন ও জবাবদিহি শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধি দল এ বিষয়ে বৈঠক করেছে।

বৈঠকে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সংযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রস্তাবিত সংসদীয় ককাসের মূল লক্ষ্য হবে দারিদ্র্য, বৈষম্য ও প্রান্তিকতার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে সক্রিয় ভূমিকা রাখা। এর মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করা এবং সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।

আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ সংসদ সদস্যদের সঙ্গে প্রথাগত কাঠামোর বাইরের বিশেষজ্ঞ ও অংশীজনদের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্র তৈরি করবে। এর ফলে নীতিনির্ধারণ প্রক্রিয়া আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

সংসদের উচ্চপদস্থ কর্মকর্তা নাগরিক প্ল্যাটফর্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় কাজ করতে আগ্রহী কয়েকজন সংসদ সদস্যের নাম প্রস্তাবের বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশগ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করতে সংসদীয় জোট গঠনের উদ্যোগ

আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬