ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম মন্তব্য করেছেন যে, অন্তর্বর্তী সরকার গত ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে। একটি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক এই মতবিনিময় সভাটি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, টেলিফোনসহ অন্যান্য ক্যাবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবোসহ যেসব এলাকাকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, সেগুলোকে আবারও আবাসিকীকরণে কাজ করা হবে। একই সাথে, আগামী ১৫ দিনের মধ্যে মশার লার্ভা খুঁজে বের করে মশক নিধনে কর্মীরা কাজ করবে বলেও তিনি ঘোষণা দেন।
অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন। তিনি কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















