ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। বিমানযোগে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়।
তার প্রথম জানাজা বনানীর ডিওএইচএসে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর এশার নামাজের পর বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা এবং রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনা কায়সারের নানাবাড়িতে তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
কারিনা কায়সার বেশ কিছুদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, তারকা ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করে তাকে স্মরণ করছেন।
রিপোর্টারের নাম 





















