ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই নিয়োগের ফলে ডিএমপির শীর্ষ পদে পরিবর্তন এলো।

এর আগে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এরপর থেকে ডিএমপির শীর্ষ পদ ভারপ্রাপ্ত হিসেবে পরিচালিত হচ্ছিলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬