আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উন্মোচিত হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। জনপ্রিয় কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের কণ্ঠে গাওয়া এই গানটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। ফিফা জানিয়েছে, এই গান থেকে প্রাপ্ত সমস্ত রয়্যালটি তাদের বৈশ্বিক নাগরিক শিক্ষা তহবিলে দান করা হবে, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের উন্নয়নে ১০ কোটি ডলার সংগ্রহ করা।
২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে বিশ্ব মাতানো শাকিরা আবারও বিশ্বকাপের মূল আসরে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে। ফিফার পরিকল্পনা অনুযায়ী, সমাপনী অনুষ্ঠানে শাকিরার পাশাপাশি ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস পারফর্ম করবে। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানটি ইতোমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 

























