ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ছোট পর্দা ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বর্তমানে তার অভিনয় জীবনের এক ব্যস্ততম সময় অতিবাহিত করছেন। আসছে ঈদুল আজহায় তাকে একাধারে নাটক ও চলচ্চিত্রে দেখা যাবে। তন্ময় সূর্য পরিচালিত ‘হাঙ্গর’ সিনেমাটি ঈদে মুক্তি পেতে যাচ্ছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। পাশাপাশি বেশ কিছু মানসম্মত নাটকের কাজও সম্পন্ন করেছেন তিনি।

ঈদের বিশেষ আয়োজনে আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প-২’ এবং চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’ নাটকে অভিনয় করেছেন দীপা। বর্তমানে তিনি ইমরোজ শাওনের ‘স্টোরি এবাউট ইউ অ্যান্ড মি’ নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রতিটি কাজের জন্য দর্শক ও সহশিল্পীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে পরিণত বয়সের গল্পের প্রতি দর্শকদের আগ্রহ আমাকে আরও অনুপ্রাণিত করছে।’

সম্প্রতি ‘বাইফা’ অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করা এই অভিনেত্রী জানান, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ ও আফজাল হোসেনের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করা তার জন্য একটি বড় অভিজ্ঞতা। নতুন নির্মাতাদের কাজেও তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মানসম্মত গল্প ও চরিত্রে নিজেকে নিয়মিত পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

ছোট পর্দা ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার

আপডেট সময় : ১১:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬