রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে উচ্চপর্যায়ের এক বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার ট্রাফিক জট কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদসহ দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন নিয়ে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফার বৈঠক, যা নগরবাসীর দুর্ভোগ কমাতে সরকারের বিশেষ অঙ্গীকারের প্রতিফলন। সভায় যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 























