ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চিকিৎসায় অবহেলায় মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে ভিকটিম জিন্নাত আলীর ছেলে আবু হুরায়রা এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, জিন্নাত আলীকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পর হাসপাতালের কিছু অসাধু কর্মচারী ও দালাল চক্র তাকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করে। সেখানে আইসিইউ ও বিভিন্ন পরীক্ষার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া হলেও সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। বাদীর দাবি, সরকারি হাসপাতালের এক শ্রেণির অসাধু কর্মচারীর যোগসাজশে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে, যার ফলে তার বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক ছাড়াও সংশ্লিষ্ট বেসরকারি ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীদের অভিযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

চিকিৎসায় অবহেলায় মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬