ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হারানো স্বপ্ন ফেরাতে ‘বঁধুয়ার গান’, বিচারকের আসনে সাবিনা-কনকচাঁপা-রিজিয়া

সংসার ও পারিবারিক ব্যস্ততায় অনেক নারীই তাদের সুপ্ত সংগীত প্রতিভা বিকাশের সুযোগ পান না। সেই সব বিবাহিত নারীদের প্রতিভাকে নতুন করে বিশ্বের দরবারে তুলে ধরতে শুরু হচ্ছে বিশেষ রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। কিংবদন্তি মিডিয়ার এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশের সংগীত জগতের তিন নক্ষত্র—সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা এবং রিজিয়া পারভীন। গুণী এই তিন শিল্পীর উপস্থিতিতে প্রতিযোগিতার মান ও আকর্ষণ বহুগুণ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগ্রহী বিবাহিত নারীরা আগামী ৬ জুন পর্যন্ত অনলাইনে নাম নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন শেষে প্রাথমিক বাছাই পর্ব পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে মূল অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত হবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবেন সম্মানজনক ট্রফি, ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও নির্মাণের সুযোগ। এছাড়া রানারআপদের জন্যও থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার।

আয়োজনটি সম্পর্কে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান বধূদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। তিনি সবাইকে এই প্ল্যাটফর্মে অংশ নেওয়ার আহ্বান জানান। শিল্পী রিজিয়া পারভীনও আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহবধূদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারে এই আয়োজনটি অনন্য ভূমিকা পালন করবে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং নারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার একটি গল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

হারানো স্বপ্ন ফেরাতে ‘বঁধুয়ার গান’, বিচারকের আসনে সাবিনা-কনকচাঁপা-রিজিয়া

আপডেট সময় : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬