ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জনগণের অর্থের অপচয় রোধ ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের কল্যাণই সরকারের মূল লক্ষ্য। তাই প্রকল্পের প্রতিটি টাকা যেন সঠিক খাতে ব্যয় হয় এবং কোনো ধরনের অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী সতর্ক করে বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না, কারণ এতে মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

জনগণের অর্থের অপচয় রোধ ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

আপডেট সময় : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬