ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

‘চিকিৎসার জন্য কোনোদিন ভারত যাইনি, এটি আওয়ামী গুজব’: সারজিস আলম

ভারতে গিয়ে বাবার চিকিৎসা করানোর খবরকে ‘আওয়ামী গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, চিকিৎসা তো দূরের কথা, অন্য কোনো প্রয়োজনেও তিনি বা তাঁর পরিবারের কেউ কখনো ভারত সফর করেননি। কলকাতার গণমাধ্যমে এই খবর প্রচার হওয়ায় সেখানকার সংবাদমাধ্যমের পেশাদারিত্ব ও মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বৃহস্পতিবার ভারতীয় একটি পোর্টালে এই সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের কোনো রাষ্ট্র বা ভারতের জনগণের প্রতি তাদের বিদ্বেষ নেই। তবে সম্পর্ক হতে হবে সমতা ও সম্মানের ভিত্তিতে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের তাবেদারি করে বাংলাদেশের ওপর অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সারজিস আলম আরও উল্লেখ করেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। এছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে উগ্র মুসলিমবিদ্বেষী বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে ধর্মের ভিত্তিতে অন্যায় হলে তারা তার প্রতিবাদ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

‘চিকিৎসার জন্য কোনোদিন ভারত যাইনি, এটি আওয়ামী গুজব’: সারজিস আলম

আপডেট সময় : ০৬:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬