ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কোরবানির চামড়া রক্ষায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি, নষ্ট না করার কড়া নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চামড়া দেশের একটি অমূল্য জাতীয় সম্পদ এবং এর একটি অংশও যেন নষ্ট না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী উল্লেখ করেন, চামড়া শিল্পের বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এতিমখানা ও মাদ্রাসাসমূহের আর্থিক সচ্ছলতার জন্য চামড়া সংরক্ষণ অত্যন্ত জরুরি। সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়, তা রোধে এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জুমার খুতবায় ইমামদের মাধ্যমে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের সঠিক পদ্ধতি প্রচারের জন্য তিনি আহ্বান জানান।

চামড়া সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে সরকার ইতোমধ্যে দেশজুড়ে মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ১৭ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রচারণার অংশ হিসেবে কয়েক লাখ পোস্টার ও লিফলেট বিতরণের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

কোরবানির চামড়া রক্ষায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি, নষ্ট না করার কড়া নির্দেশ

আপডেট সময় : ০৫:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬