ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত, শুরু জানুয়ারিতে

আগামী ২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতে এবং শিক্ষা ক্যালেন্ডারের সমন্বয় করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব থাকলেও বিভিন্ন মহলের আপত্তির মুখে তা পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি এবং দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত, শুরু জানুয়ারিতে

আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬