ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে জমকালো হাফটাইম শো। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালের সেই বিশেষ আসরে পারফর্ম করবেন পপ সাম্রাজ্যের রানী ম্যাডোনা, লাতিন সম্রাজ্ঞী শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে এই বিশেষ পরিবেশনাটি কোটি কোটি দর্শকের সামনে সরাসরি সম্প্রচার করা হবে।

সংগীতশিল্পী ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে এই বিশেষ শোটি পরিচালনা করবে অলাভজনক সংস্থা ‘গ্লোবাল সিটিজেন’। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দান করা হবে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের প্রসারে ব্যয় হবে। এমনকি টুর্নামেন্টের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই ফান্ডে জমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সালের জুন মাসে মেক্সিকো সিটিতে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই হাফটাইম শো-কে ক্রীড়া জগতের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। যদিও ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী বিরতির সময় মাত্র ১৫ মিনিট, তবে এই বিশেষ পরিবেশনার জন্য সময় বাড়ানো হবে কি না তা নিয়ে জল্পনা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে মধু সংগ্রহ: ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০২৬ বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

আপডেট সময় : ০২:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬